শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রাঙামাটির রাবেতা কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ কায়সারের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রাঙামাটির রাবেতা কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ কায়সার গত ১৮ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে উনি দুই ছেলে ও অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলের নাম নাফিস(২৬) ও নাহিয়ান (১৯)। তারা এখনো শিক্ষাজীবন শেষ করেনি। মরহুম শহীদুল্লাহ কায়সারের স্ত্রী তিন বছর পূর্বে ইন্তেকাল করেছেন।
তার বড় ছেলে নাফিস জানিয়েছে, শহীদুল্লাহ কায়সার অসুস্থ হওয়ার পর ১৮ তারিখ বেলা ৩ টায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাবার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত ২ বছরে বেশ কয়েকবার উনার মাইল্ড স্ট্রোক হয়। এর পাশাপাশি পার্কিনসন ডিজিজে ভুগতেছিলেন। উনাকে পৈতৃক নিবাস ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামে কবরস্থ করা হয়। মাওলানা আব্দুর রউফের ফেনী জেলা জামাতের শুরা সদস্য) ইমামতিতে গ্রামের বাড়িতে উনার জানাযা অনুষ্ঠিত হয়।এতে পৌর আমির পেয়ার আহমদ মজুমদারসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতা এবং এলাকার গণ্যমান্য ও সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com