শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

অ্যান্ড্রয়েডে ‘কমেট’ এআই ব্রাউজার, ফ্রি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এআইনির্ভর ব্রাউজার ‘কমেট’ উন্মুক্ত করে দিয়েছে পারপ্লেক্সিটি। গুগল প্লেস্টোর থেকে ব্রাউজারটি এখন ফ্রি ডাউনলোড করা যাচ্ছে।
চলতি বছরের শুরুতে কমেট শুধু পারপ্লেক্সিটির প্রো-গ্রাহকদের জন্য চালু করা হয়। সেজন্য গ্রাহকদের দিতে হতো মাসে দুইশ ডলার। গত মাসে সব ব্যবহারকারীর জন্য এর অ্যাক্সেস খুলে দেওয়া হয় এবং অ্যান্ড্রয়েড সংস্করণেও সেই সুবিধা বহাল থাকছে।
মোবাইল সংস্করণে ডেস্কটপ ভার্সনের বেশিরভাগ ফিচারই আছে। ব্যবহারকারীরা পারপ্লেক্সিটির এআই অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারবেন, সার্চের সারসংক্ষেপ পেয়ে যাবেন আর ভয়েসের মাধ্যমেও ব্রাউজারের সঙ্গে খোশগল্প করতে পারবেন।
পারপ্লেক্সিটি শুরু থেকেই জানিয়েছিল, এই ব্রাউজার চালুর অন্যতম লক্ষ্য ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা, যাতে টার্গেটেড বিজ্ঞাপন আরও কার্যকরভাবে দেখানো যায়।
শুধু পারপ্লেক্সিটি নয়, আরও বেশ কিছু প্রযুক্তি কোম্পানি ব্রাউজিং অভিজ্ঞতায় এআই যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এসব উদ্যোগকে কেন্দ্র করে, বিশেষ করে অনলাইন শপিংয়ে, এআই ব্যবহারের বিষয়টি নিয়ে এরইমধ্যে অভিযোগ তুলেছে অ্যামাজন। এ ধরনের ফিচার প্রতারকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com