শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নড়াইলে আমন ধানের অধিক ফলন, কৃষকের মুখে হাসি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

চলতি খরপি-২ মওসুমে জেলার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। রোপা আমন ধানের ফলন ভালো হওয়ায় এবার জেলার কৃষকদের মুখে হাসি ফুটেছে।
গতকাল মঙ্গলবার র্পযন্ত শতকরা প্রায় ৯০ভাগ জমির পাকা আমন ধান কাটা সম্পন্ন হেেয়ছ বলে কৃষি র্কমর্কতারা জানিয়েছেন। জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। সরকারি প্রণোদনা ও কৃষকদের উচ্চফলনশীল জাতের বীজ দেওয়ায় ৪৩ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
আবাদকৃত রোপা আমনের মধ্যে সদর উপজলোয় ২০,১৪০ হেক্টের জমিতে, লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬০ হেক্টের জমিতে এবং কালিয়া উপজেলায় ১২ হাজার ৫৫ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারি কৃষি র্কমর্কতা নিপু মজুমদার জানান,চলতি মওসুমে উফশী বারি ধান-৭৫, ৮৭, বিনা ধান-৭, ১৭ জাতসহ বিভিন্ন জাতের, হাইব্রীড জাতের ধান গোল্ড, এ টু জেড-৭০০৬ জাতসহ অন্যান্য জাতের এবং স্থানীয় জাবড়া, কালোজিরা, চিনিগুড়া,দিঘা, ক্ষীরকন সহ বিভিন্ন জাতের আমন ধানের আবাদ হয়েছে।
লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের কৃষক আজমল হোসেন জানান, চলতি মওসুমে প্রায় ২ একর জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। নতুন ধান বাজারে বিক্রি হচ্ছে ৯৫০ েেথক ১০০০ টাকা মণ দরে। দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, সরকার েেথক চলতি মওসুমে কৃষকদরে মধ্যে প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের বীজ সরবরাহ করা হয়েছে।মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ, আধুনিক পদ্ধতিতে ধান চাষে প্রশক্ষিণসহ প্রযুক্তি ব্যবহারে উৎসাহ, রোগবালাই নিয়ন্ত্রণে সচেতনতা এবং বীজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ফলে এবার বাম্পার ফলনের সম্ভব হয়েছে। সামগ্রীকভাবে, জেলায় আমন ধানের ভালো ফলন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।আমন ধানে কৃষকের গোলা ভরার সঙ্গে সঙ্গে জেলায় ফিরে এসেছে সোনালি স্বপ্ন, অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য, আর কৃষকের মুখে সন্তুষ্টির হাসি।
ইতোমধ্যে প্রায় ৯০ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ধান কাটা শেষ হয়ে যাবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com