শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহায়তায় কুলাউড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন (প্রাইম ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান)-এর সহায়তায় মৌলভীবাজারের কুলাউড়ায় দিনব্যাপী আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও তদপরবর্তী সেবা ক্যাম্প। বখতুন্নেছা চৌধুরী চ্যারিটেবল ফাউন্ডেশন-এর উদ্যোগে গত ২২ নভেম্বর কুলাউড়া গার্লস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই চক্ষু ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের মাধ্যমে উপকারভোগীরা সম্পূর্ণ চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা সহায়তার পরামর্শ পেয়েছেন। প্রাইম ব্যাংক আই হসপিটালের নিজস্ব ব্যবস্থাপনায় চোখে ছানি পড়া রোগীদের ঢাকার ধানমন্ডিতে অবস্থিত হাসপাতালে আনা হয়, সেখানে তাদের ছোখের ছানি অপারেশনের পর আবারও কুলাউড়ায় পৌঁছে দেওয়া হয়। দিনব্যাপী চলা এই ক্যাম্পে মোট ৩৬৩ জনকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। যাদের মধ্যে বিনামূল্যে ৬২ জনের চোখের ছানি অপারেশন করা হয় প্রাইম ব্যাংক আই হসপিটালে। চক্ষু ক্যাম্প-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইস্ট-কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খান; কুলাউড়া উপজেলার ইউএনও মো. মহিউদ্দিন; প্রাইম ব্যাংকের কুলাউড়া ব্রাঞ্চের হেড অব ব্রাঞ্চ নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে চক্ষু সেবা ক্যাম্প পরিচালনা করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com