শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নতুন ফিচার আনছে ইউটিউব

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ইউটিউবে অবাঞ্ছিত ভিডিও স্ক্রলে করে সময় নষ্ট করতে হবে না আর
ব্যবহারকারী যে টপিক ঠিক করে দেবেন, ইউটিউব সে অনুসারে সাজেশন সাজাবে এবং ভবিষ্যতে সেই ধরনের কনটেন্টকে অগ্রাধিকার দেবে। এতে আর অবাঞ্ছিত ভিডিও স্ক্রলে সময় নষ্ট হবে না। এমনই নতুন এক ফিচার আনছে ইউটিউব। এর মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি অভিযোগের অবসান হবে।
ইউটিউবের হোমফিডে দেখা যায় অপ্রাসঙ্গিক ও অ্যালগোরিদম-নির্ভর এলোমেলো ভিডিওর বন্যা। এবার সেই সমস্যার সমাধানে কাজ শুরু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি, জানিয়েছে টেকক্র্যাঞ্চ। পরীক্ষামূলকভাবে চালু করা নতুন এই ফিচারের নাম ইয়োর কাস্টম ফিড।
যেভাবে কাজ করবে নতুন ফিচার:
পরীক্ষামূলকভাবে নির্বাচিত ব্যবহারকারীরা হোমপেজে ‘Home’ ট্যাবের পাশে দেখতে পাবেন নতুন ‘Custom Feed’ অপশন। তাতে ক্লিক করলে ব্যবহারকারী নিজেই প্রম্পট বা নির্দেশনা দিতে পারবেন কী ধরনের ভিডিও তিনি দেখতে চান। যেমন, কোনো ব্যবহারকারী রান্না, টেক, ট্রাভেল বা নির্দিষ্ট কোনো বিষয়ের কনটেন্ট বেশি পেতে চাইলে শুধু সেই প্রম্পট লিখে দিলেই ইউটিউব তার ফিডে সেভাবে ভিডিও সাজেস্ট করবে।
এই ফিচার পূর্ণাঙ্গভাবে চালু হলে ব্যবহারকারীদের আর অপ্রাসঙ্গিক ভিডিও স্ক্রল করতে হবে না। ‘Not interested’ বা ‘Don’t recommend channel’ ক্লিক করার ঝামেলাও কমে যাবে।
প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মও আনছে এ ধরনের ফিচার:
ইউটিউবের পাশাপাশি মেটার থ্রেডস (Threads)-ও অ্যালগোরিদম কনফিগারেশন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। অন্যদিকে এক্স (টুইটার) তাদের এআই চ্যাটবট গ্রোককে ট্যাগ করে ফিড কাস্টমাইজ করার সুবিধা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইউটিউবের নতুন এই ফিচার সফল হলে ব্যবহারকারীদের কনটেন্ট অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com