শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

`খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টন মসজিদে জুমার নামাজ আদায় ও দোয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া আয়োজন করেছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। করা ভোগ করেছেন। নির্যাতিত হয়েছেন।
তিনি বলেন, গত দুদিন ধরে দেশনেত্রী আবার অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতরাতে ডাক্তাররা বলেছেন- তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেজন্য আমরা দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশের জনগণের কাছে বাদজুমা দোয়া চেয়েছিলাম। এবং আজ আমরা এখানে নয়াপল্টন মসজিদে নামাজ আদায় করি।
মির্জা ফখরুল বলেন, আমরা সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরম করণাময় আল্লাহ-তায়ালার কাছে দোয়া চেয়েছি। দোয়া চেয়েছ- আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এসে তাকে দেশের মানুষে কাজ করার সুযোগ করে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com