রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তমালিকার আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
খালেদা জিয়ার হাত থেকে পুরস্কার নিচ্ছেন তমালিকা কর্মকার। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই কঠিন সময়ে তার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ দোয়া চেয়ে পোস্ট করছেন।
শুভকামনার সেই সারিতে যুক্ত হলেন অভিনেত্রী তমালিকা কর্মকারও। নিজের স্মৃতিময় একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আপনার হাত থেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলাম। ২০০০ সাল-২৫ বছর আগে। একজন অভিনেত্রী হিসেবে সেই সম্মান আর মুহূর্ত আজও মনে লালন করি।”
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া জানিয়ে তমালিকা আরও লেখেন, “বিএনপি চেয়ারপার্সন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা।”
বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকছেন তমালিকা কর্মকার। প্রায় পাঁচ বছর ধরে সেখানেই স্থায়ীভাবে অবস্থান করছেন তিনি। মাঝে মধ্যে দেশে এলেও কাজের ব্যস্ততা বেশি বিদেশেই। নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সালে দেশে এসেছিলেন তিনি; পরের বছরও স্বল্প সময়ের জন্য ফিরেছিলেন।
এদিকে জানা যায়, তমালিকা ২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রভীন নামে একজনকে বিয়ে করেছেন। নতুন জীবনের পাশাপাশি অভিনয়জীবনের স্মৃতিও সমানভাবে আঁকড়ে রেখেছেন তিনি—সেই আবেগই ফুটে উঠেছে খালেদা জিয়াকে ঘিরে তার প্রার্থনায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com