শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামীকাল (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে দ্বাদশ আসরের নিলাম। সেই নিলামকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত তালিকা।
সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ক্রিকেটাররা। এই দুজন ছাড়াও বাদ পড়াদের তালিকায় আছে আলাউদ্দিন বাবু, নিহাদ উজ জামান, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম এবং মিজানুর রহমানের নাম।
বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে জানিয়েছে, এই তালিকায় আছেন আরও দুজন। যারা কিনা এখন আর স্থায়ীভাবে দেশে বসবাস করেন না।
নিলামের একদিন আগে প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেল বাদ পড়লেন বিজয় ও মোসাদ্দেকের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারও।
দুজনই ছিলেন ‘সি’ ক্যাটাগরিতে। ভিত্তিমূল্য ২২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আগে না থাকা আলিস আল ইসলামকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে নিলামে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com