শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এসএমই খাতে ঋণপ্রবাহ জোরদারে এসএমইডিপি-২ পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প-২ (এসএমইডিপি-২) এর আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির মাধ্যমে সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ ও এসএমই খাতের সার্বিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন সহযোগী সংস্থাদের সহায়তায় পরিচালিত বাংলাদেশ ব্যাংকের এ ফ্ল্যাগশিপ প্রকল্পটি এসএমই খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) এস. এম. আবদুল হাকিম এর উপস্থিতিতে জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইডিপি-২) মুনিরা ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমইডিপি-২) মোঃ তরিকুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ কেন্দ্রীয় ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com