শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এলো অ্যাপল-অ্যান্ড্রয়েডে ফাইল শেয়ারের সুবিধা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য বড় ঝামেলার ব্যাপার ছিল দুই প্ল্যাটফর্মের ফোনে সহজভাবে ফাইল পাঠানো বা গ্রহণ করা। অ্যাপলের এয়ারড্রপ ফিচার শুধু অ্যাপল ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আর অ্যান্ড্রয়েডে গুগলের ‘কুইক শেয়ার’ শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য ছিল। ফলে দুই ইকোসিস্টেমের মধ্যে ফাইল শেয়ার করতে ব্যবহারকারীদের ভরসা করতে হতো থার্ড পার্টি অ্যাপ, ব্লুটুথ বা ক্লাউড লিংকের ওপর।
এবার সেই সীমাবদ্ধতার সমাধান নিয়ে এলো গুগল। অ্যাপলের সহযোগিতা ছাড়াই অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে সরাসরি ফাইল পাঠানোর সুবিধা চালু করেছে তারা। প্রযুক্তিবিশ্বে এই পদক্ষেপকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, পিক্সেল ১০ সিরিজের ফোন এখন আইফোনে ঠিক এয়ারড্রপের মতো সহজে ফাইল শেয়ার করতে পারবে। তবে এ জন্য আইফোন ব্যবহারকারীকে তার ডিভাইস ‘discoverable to everyone’ অবস্থায় রাখতে হবে। একইভাবে পিক্সেল ব্যবহারকারীও এ সেটিংস চালু করলে আইফোন থেকে ফাইল গ্রহণ করতে পারবেন।
গুগলের মতে, পিক্সেল ডিভাইসে ফাইল পাঠানোর প্রক্রিয়া শুরু হবে ছঁরপশ ঝযধৎব ফিচারের মাধ্যমে। এতে অতিরিক্ত অ্যাপ বা ক্লাউড সার্ভিসের প্রয়োজন পড়বে না।
নতুন ফাইল শেয়ারিং সুবিধাটি আপাতত পিক্সেল ১০ সিরিজের ফোনেই চালু করা হয়েছে। অন্য কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন, এমনকি আগের প্রজন্মের পিক্সেল ডিভাইসও এর আওতায় নেই। কবে এটি অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও আসবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি গুগল।
দ্য ভার্জকে গুগল আরও নিশ্চিত করেছে যে, এই নতুন ফিচার অ্যাপলের কোনো ইনপুট ছাড়াই তৈরি হয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের মধ্যে এমন আন্তঃসংযোগ নতুন এক যোগাযোগ-সেতু তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো দুটি বৃহৎ মোবাইল ইকোসিস্টেমের মধ্যে সহজ ফাইল শেয়ারিং ব্যবহারকারীদের সুবিধা বহুগুণ বাড়াবে। পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য ব্র্যান্ডকেও মুক্ত ও ইন্টার-অপারেবল সিস্টেম তৈরিতে উৎসাহিত করতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com