শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

লেখা পড়েও দেবে গুগল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

গুগল ডকসে যুক্ত হলো নতুন ফিচার ‘জেমিনাই অডিও টেক্সট-টু-স্পিচ’। এর মাধ্যমে ডকুমেন্টের কোনো লেখা এখন পড়ার বদলে সরাসরি শুনতে পারবেন। গুগলের জেমিনাই এআই-চালিত এই রিডিং টুল টেক্সটকে মানুষের মতো কণ্ঠে পড়ে শোনায়। প্রুফ রিডিং, মাল্টিটাস্কিং, দৃষ্টিপ্রতিবন্ধী বা পাঠে অনাগ্রহী ব্যবহারকারীদের জন্য এটি বিশেষ সহায়ক হবে বলে জানিয়েছে গুগল।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীরা চাইলে নিজের লেখাও শুনে ভুল ধরতে পারবেন। পাশাপাশি রয়েছে একাধিক ভয়েস স্টাইল, যেমন ন্যারেটর, শিক্ষক, কোচ, মোটিভেটর, পারসুয়েডার, এক্সপ্লেইনার, যা ডকুমেন্টের ধরন অনুযায়ী বেছে নেওয়া যাবে। সম্পাদনার সুবিধার জন্য ডকুমেন্টের ভেতরেই অডিও বাটন যুক্ত করা যাবে, ফলে পাঠকরা এক ক্লিকেই টেক্সট শুনে নিতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন:
১. প্রথমে গুগল ডকস খুলুন। এরপর ওয়েবে Google Docs খুলে কাঙ্ক্ষিত ডকুমেন্ট ওপেন করতে হবে।
২. অডিও অপশন চালু করুন। মেনুর ওপরের Tools অপশন থেকে Audio নির্বাচন করতে হবে (Voice Typing  ও Gemini-এর মাঝখানে থাকবে)।
৩. শোনা শুরু করুন। Listen to this tab-নির্বাচন করলে স্ক্রিনে একটি ভাসমান অডিও প্লেয়ার দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী একে সরিয়ে যেকোনো স্থানে রাখা যাবে।
৪. প্লেব্যাক নিয়ন্ত্রণ সুবিধা। অডিও প্লেয়ার থেকে পাওয়া যাবে Play/Pause। প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ। বিভিন্ন ভয়েস স্টাইল নির্বাচন।
৫. ডকুমেন্টে অডিও বাটন যোগ করা (এডিটরদের জন্য) Insert ? Audio Buttons ? Listen to tab নির্বাচন করলে ডকুমেন্টের ভেতরেই একটি অডিও বাটন যুক্ত হবে।
গুগল জানিয়েছে, আপাতত ইংরেজি ভাষায় ফিচারটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারী, জেমিনাই এআই প্রো/আল্ট্রা ও প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা প্রথম দফায় সুবিধাটি পাচ্ছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com