শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বোরহানউদ্দিন বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন

মাহমুদ সোহেল (বোরহানউদ্দিন) ভোলা
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বোরহানউদ্দিন বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ রা ডিসেম্বর) বিকেলে উপজেলার মডেল মসজিদে এই দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে বলেন, আপনারা সবাই সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ম্যাডামকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র খালেদা জিয়া এমন এক ব্যক্তি যার জন্য মসজিদ, মন্দির, প্যাগোডায় দলমত নির্বিশেষে সকলে সবখানে তার জন্য সবাই দোয়া করতেছেন। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে দোয়া করছেন। মানুষের ভালোবাসা প্রমাণ করেছে—বেগম খালেদা জিয়াই দেশের অবিসংবাদিত নেত্রী। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বোরহানউদ্দিন পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মোঃ হারুনুর রশিদ। বোরহানউদ্দিন উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ মঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল হক নাসিম কাজী, সদস্য সচিব কাজী মোঃ আযম, পৌর বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান কবির , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন বাচ্চু,ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ রবিউল আলম, সাধারণ সম্পাদক, মাওলানা মোঃ আনছার। যুবদলের আহবায়ক মোঃ শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মোঃ জসিম খাঁন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লিটন, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্রদলের সভাপতি মোঃ দানেশ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ তানজিল হাওলাদার সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com