শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চিকিৎসা বিজ্ঞানে এআই : দেশে প্রথমবারের মতো বিশেষ সেমিনার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার, মানব সিকোয়েন্স বিশ্লেষনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্লাটফর্ম নির্ভর ব্যক্তিগতকৃত স্বাস্থ্যসেবা প্রদানে দেশে প্রথমবারের মতো বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। পহেলা ডিসেম্বর- ২০২৫ সোমবার সন্ধ্যায় বিআরবি হাসপাতালস লিমিটেড এর নিজস্ব হলরুমে আয়োজনে বিশেষ সেমিনার উপস্থাপনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাকিনুর ইসলাম মন্ডল। সেমিনারে উল্লেখিত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা কিভাবে প্রেডিকটিভ ও প্রিভেন্টিভ হেলথকেয়ার সমাধান পেয়ে থাকেন, যা ভবিষ্যতের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি পূর্বাভাস, প্রতিরোধ এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেসব বিষয়ে তুলে ধরা হয়। একইসাথে উন্নত এই প্রযুক্তি ব্যবহার করে থ্যালাসেমিয়া ক্যারিয়ার দম্পতির গর্ভবতী মায়ের রক্তের নমুনা থেকে গর্ভের শিশুর থ্যালাসেমিয়া নির্ণয়ের সর্বাধুনিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়েছে। বিআরবি হাসপাতালস লিমিটেড’র প্রোগ্রামর, জেনোফ্যাক্স কনসালটেন্ট- তরুন কুমার ঘোষের প্রেরিত ই-মেইল বার্তায় আরও জানা গেছে, সোমবার দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালস লিমিটেডের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিআরবি হাসপাতালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি আর কে মন্ডল (রবিন), প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com