শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ সম্মেলনে কথা বলছেন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ এর চেয়ারম্যান সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া/ছবি-সংগৃহীত

দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক সোমবার (১ ডিসেম্বর) চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স ইস্যু করার পর গতকাল মঙ্গলবার থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়।
ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য ইতিবাচক বার্তা। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য। সম্মিলিত ইসলামী ব্যাংক আস্থার প্রতীক হয়ে উঠবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, ব্যাংকের ভিশন-মিশন, আইন-কানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনাই ছিল বৈঠকের মূল বিষয়।
তিনি আরও বলেন, সামনে একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা এবং আইনসম্মতভাবে পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ নিশ্চিত করতে কাজ চলবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করে কেন্দ্রীয় ব্যাংক।
মতিঝিলের সেনাকল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে এরই মধ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি, আর বাকি ১৫ হাজার কোটি আসবে আমানতকারীদের শেয়ার থেকে।
অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের আশা, পাঁচ ব্যাংকের একীভূতকরণে গঠিত এই প্রতিষ্ঠান ইসলামি ব্যাংকখাতের অস্থিরতা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সপ্তাহ থেকেই দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে। উচ্চ অঙ্কের আমানত ফেরতের জন্যও রোডম্যাপ প্রণয়নের কাজ চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com