শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে অন্য দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে উপস্থিত ছিলেন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুন্নাহার সীমা এবং পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার রুনায়েত আমিন রেজা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিসকর্মি ও আবাসিক বিদ্যুৎ সরবরাহের সদস্যবৃন্দ। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মেসার্স নবী ব্রিকস এবং একই এলাকার মেসার্স এন এইচ ব্রিকস নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে উপজেলার রাঙ্গামাটি এলাকার অবৈধভাবে পরিচালিত মেসার্স ইব্রাহিম ব্রিকস ও একই এলাকার মেসার্স শিল্পি ব্রিকস নামক দুটি ইটভাটার চিমনী সম্পূর্ণভাবে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, ‘দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। সেই ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে অবৈধ্য ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com