শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু

বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দ্বি- বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মন্টু (দৈনিক বর্তমান কথা)। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান হিমোন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জালাল, দপ্তর সম্পাদক হিসেবে লিটন খান নির্বাচিত হন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাছির হোসেন, সেলিম সরদার ও প্রসেনজিৎ বিশ্বাস। সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন দৈনিক খোলাচোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান আহাদ ও কমিশনারের দ্বায়িত্ব পালন করেন দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস। বৃহস্পতিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটি চত্বরে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হীল আবরার, থানা সেকেন্ড অফিসার এসআই আমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি মনির মোল্যা, সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিমুল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, আলমগীর হোসেন বকুল, বদিউজ্জামান তারা মোল্যা, সহ- সাধারণ সম্পাদক জাজরিস মাতুব্বর, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার ও সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত উন্নয়ন, নীতি-নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com