শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই

আরিফ হোসেন (রায়পুর) লক্ষ্মীপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে ০৯নং দক্ষিন চর আবাবিল ইউনিয়ন এর ০৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশের সদস্য মোঃ ইসমাইলকে দায়িত্ব পালন কালিন অবস্থায় পোষাক ছিঁড়ে ফেলে মারধর ও গ্রাম পলিশ সদস্যের স্ত্রী হাছিনা আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় দু’জনই রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন। ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য মোঃ ইসমাইল বাদী হয়ে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের বিষয়ে ভুক্তভোগী মোঃ ইসমাইল জানান, আমার সহদর ভাই মনির হোসেনকে প্রবাসে যাওয়ার সময় এবং তার বিবাহ বিচ্ছেদের সময় স্থানীয় এনজিও সংস্থা থেকে আমার নিজ নামে লোন উত্তোলণ করে টাকা পয়সা দেই। প্রতিপক্ষ মনির হোসেন উক্ত লোন সঠিকভাবে না চলানোর ফলে লোনের দায়ভার আমার উপর আসে। পরে আমি স্থানীয় শালিশের শরণাপন্ন হলে শালিশদার গন প্রতিপক্ষ মনির হোসেনকে আমার পাওনাকৃত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমাকে ফেরত প্রদান করার জন্য নির্দেশ দেন। এরই সূত্রে আমি ঘটনার দিন বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষ মনির হোসেন কে শালিশের নির্দেশ মোতাবেক উক্ত টাকা ফেরত দেওয়ার কথা বললে মনির হোসেন আমি দায়িত্বরত থাকা অবস্থায় আমাকে অতর্কিত হামলা করে আমার পোশাক ছিঁড়ে গুরুতর আহত করে এবং আমার একটি চোখে গুরুতর রক্ত জমাট বাধা জখম করে। পরে আমার স্ত্রী হাছিনা আক্তার বাধা দিলেও তাকেও গুরুতর জখম করে। এ বিষয়ে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, উদমারা গ্রামের ০৩নং ওয়ার্ডের মৃত হোসেন আলীর ছেলে মোঃ ইসমাইল চৌকিদার এর সাথে লেনদেনের জের ধরে তারই ছোট ভাই মনির হোসেন শালিশি সিদ্ধান্ত অমান্য করে টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, লেনদেনে বিষয়টি সত্য মারধরের বিষয়ে আমি শুনেছি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রায়পুর থানা অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ীকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com