শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া ছিলেন রাজপথে, কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি: মঈন খান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে ছিলেন, তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথানত করেননি। কখনো আপোষ করেননি, তিনি যুদ্ধ করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যখন নির্যাতন, মিথ্যা মামলা করেছে, তখন অনেকে তাকে বলেছিলেন কেন এই কষ্ট সহ্য করছেন। তখন তিনি বলেছিলেন আমি সংগ্রাম করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com