বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি এক্সে লিখেছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতি তার আজীবন সেবা এক স্থায়ী ঐতিহ্য তৈরি করে গেছে। বেগম জিয়া পাকিস্তানের একজন আন্তরিক ও অঙ্গীকারবদ্ধ বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের মানুষের প্রতি আমাদের সমবেদনা, চিন্তা ও প্রার্থনা রইল। মহান আল্লাহ তায়ালা তাঁর রূহের মাগফিরাত দান করুন। আমিন।

পাশাপাশি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি এক্সে খালেদা জিয়ার সঙ্গে ছবি দিয়ে পোস্টে লিখেছেন, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের দুঃখজনক ইন্তেকালে আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তায়ালা তার আত্মাকে জান্নাতে উচ্চ স্থান দান করুন এবং শোকাহত পরিবারের ধৈর্য্য ধরার তৌফিক দিন। আমিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com