আজ বেলা ১২ টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হচ্ছে। এই বৈঠকের পরই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারি কর্মসূচি ঘোষণা করা হতে পারে।