শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি, বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় এই কর্মসূচি ঘোষণা করেন। সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে রাষ্ট্রীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান। তিনি জানান, আগামীকাল বুধবার বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com