মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

জনবান্ধব নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বর্তমানে জেলার সাধারণ মানুষের কাছে এক জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠ পর্যায়ের কাজে সরাসরি অংশগ্রহণ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী ভূমিকা রেখে জনআস্থার নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকা যেমন নীলফামারী ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন, ফুটপাত, বাসটার্মিনালে অবস্থানরত, তিস্তার চরাঞ্চলে বসবাসকারী শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের হঠাৎ পরিদর্শন, রাস্তা-ঘাটের উন্নয়ন অগ্রগতি তদারকি এবং জরুরি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তির মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। স্থানীয়দের মতে, প্রশাসনের উচ্চ পদে থেকেও মোহাম্মদ নায়িরুজ্জামান মানুষের সাথে সরাসরি কথা বলেন, সমস্যা শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পাশাপাশি বাস্তব উদ্যোগও নেন। শহরের একজন বয়স্ক নাগরিক তসলিম উদ্দিন বাবু বলেন, ‘ওনি শুধু অফিসে বসে থাকেন না, মানুষের মধ্যে আসেন। এমন জেলা প্রশাসক আগে পাইনি। ’এ ছাড়া, বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা এবং দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি জেলার মানুষকে অনুপ্রাণিত করছে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিকতার পরিচয় দিয়ে তিনি পেয়েছেন ‘জনবান্ধব প্রশাসক’ উপাধি। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ‘আমি প্রশাসক হিসেবে নয়, মানুষের সেবক হিসেবেই কাজ করতে চাই। নীলফামারীর প্রতিটি মানুষের সমস্যা ও উন্নয়নই আমাদের প্রথম অগ্রাধিকার। সাধারণ মানুষের প্রত্যাশা-এই ধারাবাহিকতা বজায় থাকলে নীলফামারী উন্নয়ন ও মানবিক প্রশাসনের উদাহরণ হিসেবে সারা দেশে প্রশংসিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com