শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

ওয়াই-ফাই কলিং প্রযুক্তি চালু করলো গ্রামীণফোন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াইফাই) প্রযুক্তি ব্যবহার করে ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। দেশের ডিজিটাল সংযোগের অগ্রযাত্রায় এটি এক মাইলফলক পদক্ষেপ। শনিবার (৩ জানুয়ারি) গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওয়াই-ফাই কলিং চালুর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সেবার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরও মানসম্পন্ন ভয়েস ও কল উপভোগের সুযোগ পাবেন। নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কে সেবাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
নিরবচ্ছিন্ন সেবা প্রদানে প্রাথমিকভাবে আইএসপি পার্টনার হিসেবে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড ও এমআইমি-ইন্টারনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। কলের মান আরও উন্নত করার লক্ষ্যে ডিজাইন করা এই সেবাটি কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন কলিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশব্যাপী আরও নির্ভরযোগ্য যোগাযোগ সেবা প্রদানে গ্রামীণফোনের চলমান প্রতিশ্রুতির প্রতিফলন এই উদ্ভাবন।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, প্রতিনিয়ত উদ্ভাবন ও ডিজিটাল সেবা আনার মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এ অগ্রযাত্রায় ওয়াই-ফাই কলিং সেবা আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন থেকে ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উচ্চ মানসম্পন্ন ভয়েস কল উপভোগের সুযোগ পাবেন আমাদের গ্রাহকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোবাইল অপারেটর থেকে টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের অগ্রযাত্রাকে আরও দৃঢ় করলো ওয়াই-ফাই কলিং চালুর এই পদক্ষেপটি। উদ্ভাবন ও সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। বাড়তি কোনো খরচ ছাড়া আরও উন্নত ভয়েস কল সেবা প্রদান করার পদক্ষেপটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com