দেশের বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চু আর নেই। গতকাল বোরবার বেলা ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পরিচালক সমিতির উপ মহাসচিব কবিরুল ইসলাম রানা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং চিত্র গ্রাহক সমিতির সভাপতি ছিলেন আবদুল লতিফ বাচ্চু।
আব্দুল লতিফ বাচ্চু তার বিচক্ষণ কর্মকা-ে বহুল প্রসংশিত। বিভিন্ন সময় সেন্সর (সার্টিফিকেশন বোর্ড), জুরিবোর্ডে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন তিনি। এছাড়া চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় বিখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বাচ্চু। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় কাজ করেন ‘অবুঝ মন’ সিনেমায়। এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ তার উল্লেখযোগ্য সিনেমা। ক্যারিয়ারে তিনি বাচসাস ছাড়াও অর্জন করেছেন চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার