মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

আল্লাহ যাকে সম্মানিত করতে চায়, মানুষ তা নষ্ট করতে পারে না-ডাঃ জাহিদ

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, আল্লাহ যাকে সম্মানিত করতে চাই, মানুষ তা নষ্ট করতে পারে না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। রোববার (৪ জানুয়ারি) রাতে দিনাজপুরের হিলি সাতনি চারমাথা মোড়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আল্লাহ যাকে সম্মানিত করতে চান, মানুষ চাইলেই তাকে অপমানিত করতে পারে না। ইতিহাস সাক্ষী যাঁরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন, আল্লাহ তাঁদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। বেগম খালেদা জিয়া তেমনই একজন নেতা, যাঁকে দেশের মানুষ হৃদয়ের গভীর থেকে সম্মান করে। বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন আন্দোলন, জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রাম এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর দৃঢ় অবস্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ডাঃ জাহিদ হোসেন আরও বলেন, আজ একটি মহল ষড়যন্ত্র করে তাঁর অবদান মুছে ফেলতে চায়, তাঁর নামকে কলঙ্কিত করতে চায়। কিন্তু তারা ভুলে গেছে আল্লাহ যাকে সম্মান দেন, দুনিয়ার কোনো শক্তিই তাকে হেয় করতে পারে না। মানুষের ভালোবাসাই প্রমাণ করে দেয়, কে সত্যিকারের নেতা। তিনি বলেন, আমরা আজ এখানে কোনো ক্ষমতার জন্য নয়, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, আমরা এসেছি আমাদের নেত্রীর রুহের মাগফেরাত কামনা করতে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার শক্তি আমাদের দেন। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহিন ইসলামসহ বিএনপির নেতা-কর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com