সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

আফ্রিকা কাপ অব নেশনস

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ভিক্টর ওসিমেন ও আকোর অ্যাডামসের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে গেছে নাইজেরিয়া। মারাকেশে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়েস্ট আফ্রিকানদের হাতে ছিল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে আকোর অ্যাডামস খুবই দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন বলকে সামান্য উপরের দিকে কিক করেন।
সুপার ঈগলদের হয়ে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন ওসিমেন। দ্বিতীয়ার্ধের মাত্র ৮৫ সেকেন্ডেই গোল করে নাইজেরিয়াকে এগিয়ে দেন ওসিমেন। ব্রুনো অনিমাইচির ডানদিকের ক্রস হেডে জালে পাঠান তিনি।
১০ মিনিট পর এবার অ্যাসিস্ট করেন ওসিমেন। তার কাছ থেকে পাস পেয়ে আকোর অ্যাডামস দ্বিতীয় গোলটি করেন নাইজেরিয়ার হয়ে। আলজেরিয়ার গোলকিপারক লুকা জিদানকে বোকা বানিয়ে গোল করেন তিনি।
শেষ ৯ মিনিটে আবারও ওসিমনের ক্রস থেকে অ্যাডামসের সামনে সুযোগ আসে ব্যবধান ৩-০ করার। তবে তার হেডে বাম পোস্টে লেগে ফিরে আসায় আর গোল হয়নি। নাইজেরিয়া, যারা ২০২৩ আসরে রানার্স-আপ হয়েছিল। আগামী বুধবার সেমিফাইনালে মরক্কোকে মুখোমুখি হবে তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com