মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

দেশীয়’র নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠনে অতিথিরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

‘টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে’
দেশীয়’র নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠনে অতিথিরা বলেছেন,‘টিক টিক টিক টিক করে ঘড়ির কাটার তালে সময়ের পথপবিক্রমায় এসেছে ২০২৬ বছর। বছরটি হোক সবার জন্য সম্ভাবনার।
জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর নববর্ষ প্রকাশনা ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ জানুয়ারি মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বিকাল ৪টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন প্রকাশনাগুলো হলো-ক্যালেন্ডার, দেয়ালিকা, কলম, নোটবুক প্রভৃতি। দেশীয়’র সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ক্বারী আব্দুল আলিম আশিকের কণ্ঠে কুরআন তেলাওয়াত ও দেশীয় সেক্রেটারিয়েট সদস্যদের অংশগ্রহণে দেশীয়র থিম সং পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার-সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, লেখক ও গবেষক ড. কামরুল হাসান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, কবি শরীফ আবদুল গোফরান, কবি হাসান আলীম, কবি নাসির হেলাল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, চলচ্চিত্র ও নাট্য সংসদের (সিএনএস) ভারপ্রাপ্ত সভাপতি ও প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল, সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত ,সিএনএসের সহ-সভাপতি নাট্যকার ডা. আবু হেনা আবিদ জাফর, সংগীত কেন্দ্রের সহ-সভাপতি সাইফুল আরেফিন লেনিন, কবি জাকির আবু জাফর, নাট্যকার মনিরুল ইসলাম, সাহিত্য কর্মকর্তা ইয়াসিন মাহমুদ, সাংবাদিক সালমান রিয়াজ, শিল্পী অহিদ সালিম, ক্বারী নাসির উদ্দীন আল্ মামুন, শিল্পী আব্দুল্লাহ আল-মাহমুদ, আজহারুল ইসলাম শো’আইব, এএসএম মুয়াজ্জাম হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে শহীদ ওসমান হাদিকে নিয়ে গান পরিবেশন করেন সুর সম্রাট খ্যাত সুরকার-শিল্পী মশিউর রহমান।
নতুন প্রকাশনার মধ্যে ক্যালেন্ডারে স্থান পেয়েছে কবি মতিউর রহমান মল্লিকের বিখ্যাত গানের লাইনÑ ‘টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে’। আর দেয়ালিকায় ফুটিয়ে তোলা হয়েছে ‘অনিবার্য বিপ্লবের কবি’ আসাদ বিন হাফিজের ‘যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতার সয়লাব সেখানেই বিপ্লব…’ কবিতাটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com