মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে নেত্রকোনা – ১ আসনের প্রার্থী, সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও গণ্যমান্যব্যাক্তি, শিক্ষক মন্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানু:) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পরিষদ মিলনায়তনে ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে, সহাকরি কমিশনার (ভুমি:) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সো, ওয়াহিদুজ্জামান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর সার্কেল এর এএসপি, দুর্গাপুর থানার ওসি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ সহ নেত্রকোনা- ১ আসন থেকে সংসদ সদস্যপদে প্রতিদ্বন্দিতা করবেন এমন প্রার্থীগণ। প্রধান অতিথি বলেন, কেউ যদি অতীতের মতো নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, তবে সেই ভাবনা থেকে এখনই বেরিয়ে আসতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগের রাতেই ভোটের প্রস্ততি শেষ করার মতো পরিস্থিতি তৈরি হবে না, ব্যালটের গোপনীয়তা সম্পুর্ন রক্ষা করা হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা শুরু হবে। আসন্ন নির্বাচনে আপনারা ভোট দেবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন। আগামী বাংলাদেশের ভবিষ্যৎ আপনার হাতেই। নির্বাচনে আপনি সুন্দর থাকলে এলাকা সুন্দর থাকবে। সকল শ্রেণি-পেশার মানুষ সৌজন্যমূলক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত করে। কেউই আচরণ বিধি লঙ্ঘন করবেন না। রাজনৈতিক আচরণকে নির্বাচনী আচরণে রূপান্তর করতে সকলকে আহবান জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com