মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা শুভ উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার জামালপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী (১৩- থেকে ১৫) জানুয়ারি ২০২৬ ইং পর্যন্ত স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ,কে,এম এহসানুল হক মুন্জু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট মেলান্দহ উপজেলার কমিশনার ও মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট জামালপুর জেলার সাবেক সহসভাপতি ও মেলান্দহ উপজেলা স্কাউটের সাবেক কমিশনার নাংলা ইউনিয়নের কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, বাংলাদেশ স্কাউট মেলান্দহ উপজেলার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা,উপজেলা স্কাউট লিডার বাংলাদেশ স্কাউট মেলান্দহ উপজেলা মুহাম্মাদ মঈন উদ্দিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আহাদ, মেলান্দহ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com