তারাকান্দায়, বিএনপির চেয়ারপার্সন,তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় তারাকান্দা উপজেলা তারেক জিয়া পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের গো-হাটা মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য মামুন মন্ডল, তারেক জিয়া পরিষদের তারাকান্দা উপজেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম ফকির ও সদস্য সচিব আব্দুল মোতালেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা সিনিয়র সহ-সভাপতি মো: রাকিবুল্লাহ রাকিব। আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।