মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

উত্তরায় ভবনে আগুন, নিহত ৬

শাহজাহান সাজু:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরায় একটি বাসায় ভয়াবহ আগুন লাগে গতকাল শুক্রবার সকালে। এ ঘটনায় দুই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয় ১৩ জনকে। ভবন থেকে বেঁচে ফেরা শিবলু বলছিলেন ভয়াবহ ঘটনার কথা।
আগুন লাগা সাততলা ভবনটির চতুর্থতলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন শিবলু। ঘটনার সময় ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ ওপরতলা থেকে বৃষ্টির মতো গ্লাস ভেঙে পড়ার শব্দে ঘুম ভাঙে তার। পরিবার নিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টা করলে আটকা পড়েন তিনি। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় সপরিবারে নিরাপদে বের হয়ে আসেন ভবন থেকে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে জাগো নিউজের সঙ্গে কথা বলার সময় ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।
শিবলু বলেন, যখন আগুন লাগে তখন আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে ওপর থেকে গ্লাস ভেঙে পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। আগুন যে লেগেছে এটা বুঝতে পারিনি। শব্দ পাচ্ছি ওপরতলায় গ্লাসের মতো কী যেন ভেঙে পড়ছে। তখনই আমার ঘুম ভাঙে। সবাইকে নিয়ে দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এত ধোঁয়া, ধোঁয়া দেখে দরজা বন্ধ করে দিয়ে ভেতরে নিরাপদে থাকার চেষ্টা করি। একটা নির্দিষ্ট সময় পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা নিরাপদে বের হই। আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকা- ঘটে। সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
নিহতদের মধ্যে এক পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজন রয়েছেন। তারা হলেন- কুমিল্লা সদরের নানুয়াদিঘির পাড়ের কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার ও তাদের দুই বছরের ছেলে ফাইয়াজ রিশান। নিহত অন্য তিনজন হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপারশী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন ও মো. রাহাব এবং শহিদুলের মেয়ে রোদেলা।
এদিকে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ সাংবাদিকদের জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তদন্তে পরবর্তীতে জানা যাবে প্রকৃত কারণ।
জিগাতলায় আবাসিক ভবনে আগুন
রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
রোজিনা আক্তার জানান, জিগাতলায় চারতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com