মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান

শাহজাহান সাজু:
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
গতকাল শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে, কোনো ধরনের ষড়যন্ত্র করে আর বিএনপিকে দমন করে রাখা যাবে না। গতকাল শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে তিনি বিগত দিনের আন্দোলন-সংগ্রাম এবং দলের নেতাকর্মীদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তাকে বহু বছর ধরে দেশ, স্বজন এবং দেশের সাধারণ মানুষ থেকে দূরে থাকতে হয়েছে। তবে ভৌগোলিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে তিনি সবসময় দেশের মানুষের পাশেই ছিলেন। তিনি জানান, দলের নেতাকর্মীদের বাইরেও সারা দেশে ছড়িয়ে থাকা স্বজনহারা মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রেখেছেন। তিনি বিনয়ের সঙ্গে বলেন, ভুক্তভোগীদের জন্য তিনি কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সেই হিসাব ভিন্ন হতে পারে। তবে তার আন্তরিকতার কোনো
ঘাটতি ছিল না। হয়তো পরিস্থিতির কারণে কিছু সীমাবদ্ধতা ছিল, কিন্তু তার সেই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বস্ত করেন।
বক্তৃতায় তারেক রহমান বিগত সরকারের আমলে দলের নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতনের ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, যাদের অনেকের পরিবার আজ এই সভায় উপস্থিত। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করার কারণে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এই বিপুল সংখ্যক মামলার বোঝা প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব মামলার কারণে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে এবং অমানবিক জীবনযাপন করতে হয়েছে। তবুও বিএনপি সব বাধা উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ে অবিচল ছিল বলে মন্তব্য করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com