মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

একটি বিশেষ রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরতে চায়: সালাহউদ্দিন আহমদ

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, একটি বিশেষ রাজনৈতিক দল কৌশলে আসন্ন নির্বাচন থেকে সরে যাওয়ার পায়তারা করছে। তবে বিএনপি তাদের সেই সুযোগ দেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী মাঠে সবার জন্য সমতা বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যারা গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবেই। তিনি স্পষ্ট করে দেন যে, কোনো দল যদি কৌশলে নির্বাচন বর্জন বা সরে যাওয়ার চেষ্টা করে, তবে বিএনপি রাজনৈতিকভাবে তাদের সেই সুযোগ দেবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর স্থগিত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে এবং নির্বাচনী পরিবেশ শান্ত রাখার স্বার্থে তারা দলীয় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচন কমিশন এবং কিছু রাজনৈতিক দল বিএনপির এই দায়িত্বশীল পদক্ষেপ ও ভদ্রতাকে দুর্বলতা হিসেবে গণ্য করেছে। তিনি সতর্ক করে দেন যে, বিএনপির এই ভদ্রতাকে দুর্বলতা ভাবা ঠিক হবে না, কারণ দলটি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্যই এমন সহনশীল আচরণ করছে।
মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই আবেগঘন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। সভায় বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরা হয় এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com