মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না:মির্জা আব্বাস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনও করবো। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক। তিনি বলেন, আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপরে অন্যদেশের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপস্থিত মাল্টিমিডিয়া রিপোর্টারদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, তোমরা সবাই তরুণ। তোমাদের এ বয়সটা থাকতে থাকতে চিনে রাখতে হবে, এ দেশে দেশপ্রেমিক কারা। দেশের বিরুদ্ধে কারা।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, ‘আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারো স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু আসে যায় না।’ আমিও একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শিখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে অন্য দেশে বিরোধিতা করেন কোনো অসুবিধা নেই।
গণভোট নিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা তো হ্যাঁ-না ভোটের কথা অস্বীকার করি না। যার প্রয়োজন সে ‘হ্যাঁ’ তে ভোট দেবে যার প্রয়োজন সে ‘না’ তে ভোট দেবে। এ স্বাধীনতা তো আমরা অর্জন করেছি। কিন্তু আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এ কথাটা মানুষকে মানতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com