মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

সরিষাবাড়ী ভাটারাতে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি

জহুরুল ইসলাম (সরিষাবাড়ী) জামালপুর
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকা-ের প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারাতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘মার্চ ফর হাদি’। ১৭ জানুয়ারি ২০২৬খ্রিঃ শনিবার ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। হাতে জাতীয় পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে তারা হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। পুরো কর্মসূচি জুড়ে ন্যায়বিচার, বিচারহীনতার অবসান এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুখরিত ছিল এলাকা। সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। তার হত্যাকা- কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনায় আঘাত। তারা আরও বলেন, এই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও গভীর হবে। তারা স্পষ্ট করে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকাজুড়ে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। বিশেষ করে ভাটারা বাজার এলাকায় সাম্প্রতিক সময়ে দোকানপাটে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিশেষে বক্তারা বলেন বাজার ও হাট কমিটির কার্যকর পদক্ষেপের অভাবে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ একদিকে যেমন হাদি হত্যার দ্রুত বিচার দাবি করছেন, তেমনি বাজার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com