শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলা পর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভালো ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে আনা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একদিন বিশ^কাপ খেলবে। পরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দলের মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে উভয় দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও কেউ কোন গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে নিয়মবহির্ভূত আঘাতের কারণে উভয় দলের দুইজন করে মোট চারজন খেলোয়াড়কে সতর্কতামূলক হলুদ কার্ড প্রদর্শণ করেন র‌্যাফারি। দ্বিতীয়ার্ধে খেলার ৯২ মিনিটে জামালপুরের হয়ে একমাত্র গোলটি করেন ১৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আবির হাসান। খেলায় ১-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর। খেলার মাঠে ছিল সব বয়সী দর্শকের বেশ ভীড়। আগামী ২৫ জানুয়ারী একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com