মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

গোপালপুরে বিভিন্ন দলের ১৪৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ১৪৩ জন নেতাকর্মী। শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা এসব নেতাকর্মী টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের হাতে হাত রেখে দলে অন্তর্ভুক্ত হন। এসময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গোপালপুর উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হুমায়ুন কবীর। উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ফরহাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগতদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা আঃ ওয়াহাব। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে নানা কারণে দলের প্রতি আর আগের মতো আস্থা ও ভালোবাসা নেই। তাই আদর্শিক জায়গা থেকে জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হুমায়ুন কবীর বলেন, “জনগণের বিশ্বাস অর্জন করতে হলে ইসলামভিত্তিক ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। নবাগতদের আমরা সহোদরের মতো গ্রহণ করেছি এবং যেকোনো বিপদে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. ইদ্রিস হোসেন, বায়তুলমাল সম্পাদক মো. গোলাম মোস্তফা রঞ্জুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com