সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের অভয় চরণ উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের। রোববার (১৮ জানুয়ারি সকাল ১১টায় এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় ক্যাম্পাস। অনুষ্টানের শুরুতে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ সালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান কমলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে সহকারী শিক্ষক দুর্জয় সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুমিত চৌধুরী, অভয় চরণ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উজ্জল লাল বৈদ্য, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, অভিভাবক সদস্য পলি রানী দেবী, শিক্ষার্থী উমামা খানম, মেঘনাসহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা দাতা সদস্য অমলেন্দু দেব কানুনজ্ঞ, অভিভাবক সদস্য আব্দুল বারি প্রমুখ। আলোচনা সভা শেষে ৭ম থেকে ১০ শ্রেণী পর্যন্ত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার কারী শিক্ষার্থীদের নগদ অর্থ উপহার দেন দাতা পরবারের সদস্য জার্মান প্রবাসী অনুপম দেব কানুনজ্ঞ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে অনুষ্টান সমাপ্তি হয়।