মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইলিয়াস হোসেন মোংলা
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ১৮ জানুয়ারি বিকালে সাবেক শুরেশ্বর হোটেলের দ্বিতীয় তলায় নিজস্ব কার্যালয় অসহায় শীতার্থ ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল তুলে দেয়া হয়। শীতের কনকনে ঠান্ডায় যখন অসহায় ও দুস্থ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলার সচেতন মানুষজন। তাদের সম্মিলিত উদ্যোগে মোংলা শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল তুলে দেন উদ্যোক্তারা। শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে যারা রাতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এমন মানুষদেরই অগ্রাধিকার দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, মোংলায় কর্মসূত্রে বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলার মানুষজন নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে এই কার্যক্রম বাস্তবায়ন করেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষরা বলেন, এই প্রচ- ঠান্ডায় কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। যারা আমাদের কথা ভেবেছেন, আল্লাহ তাদের ভালো রাখুন। স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগই পারে সমাজের অসহায় মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে। মোংলায় বসবাসরত মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত। এই ধরনের উদ্যোগ সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা সকলের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com