মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে, নারী শ্রমিকদের জন্য এলাকা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল নারীদের মতবিনিময় সভায় এ কথা বলেছেন তিনি। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর পৌরশহরের তেরীবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারীরা তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় এক নারী বলেন, অনেক মা আছেন, যারা এখন এই কথাটা বলতেই পারছেন না যে তাঁদের সন্তান নেশাগ্রস্থ। যেমন আমার ছেলে নেশা করে। আমার মতো অনেক মায়ের সন্তান এই কষ্টের শিকার। আমি চাই এমন ব্যবস্থা নেওয়া হোক যেন কেউ নেশা হাতে নিতে ভয় পায়। আরেক নারী বলেন, হাসপাতালে গেলে দেখা যায় শুধু নোংরা পরিবেশ। টয়লেট পরিষ্কার করার মতো কোনো লোক নেই। হাসপাতালে গিয়ে টয়লেটে বসার পরিবেশ নেই, গোসলখানা নোংরা। ডায়াবেটিস রোগীর কোনো চিকিৎসা নেই, কুকুরে কামড়ের কোন ওষুধও পাওয়া যায় না। আমি চাই আমাদের স্বাস্থ্য বিভাগটা যেনো আরো সুন্দর ভাবে পরিচালনা করা হয়। ব্যারিস্টার কায়সার কামাল নারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন। এ সময় কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলাই অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয় এর মূল উৎস হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। সে যেই হোক, যত শক্তিশালী পরিবারের সদস্যই হউক বা যত বড় নেতাই হউক, কাউকেই আমি ছাড় দেব না, ইনশাল্লাহ। আমরা দলের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড ইস্যু করব। আপনাদের সহযোগিতায় ভোটের মাধ্যমে যদি এমপি নির্বাচিত হই এবং বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই ফ্যামিলি কার্ড সকল পরিবারে দেওয়া হবে। হলো ফ্যামিলি কার্ডটি গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে। এছাড়াও নারীদের কল্যাণে, এলাকা ভিত্তিক, নানা ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com