মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বড়লেখায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত ও গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে

খলিলুর রহমান (বড়লেখা) মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের পূর্ব তারাদরম গ্রামের আজিজুল ইসলাম এর (ব্যাংকার ) ও শিক্ষক বদরুল ইসলামের উদ্যোগে তাদের নিজ বাড়িতে এলাকার অবহেলিত রাস্তার উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত গ্রামবাসীরা বলেন, বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিবছর রাস্তাটি ভেঙ্গে যায় এতে করে গ্রামবাসীকে সারা বছর অনেক দুর্ভোগে পড়তে হয়। স্হানিয় বাহাদুরপুর চা বাগান সীমানা দড়ার পার হইতে সিএন্ডবি সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার পাশে গার্ড ওয়াল ও পানি নিষ্কাশনের জন্য ছড়া খননের উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী। এলাকাবাসীর দাবি বিগত ১৫ থেকে ২০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ গ্রামে। এবার গ্রামবাসী সকলের অর্থায়নে ও সহযোগিতায় রাস্তা উন্নয়ন ও গার্ড ওয়াল নির্মাণের কাজ হাথে নিয়েছেন এলাকার যুব সমাজ। উক্ত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক উপজেলা বিএনপি নেতা মুজিব রেজা চৌধুরী, আইডিয়াল সোসাইটি ইউ.কে এর সভাপতি ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম, ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ, বায়েস সোলার লিমিটেড এর ব্যবস্থাপনা সম্পাদক বড়লেখার কৃতি সন্তান আশরাফ আহমদ চৌধুরী, সিলেট আইডিয়াল মাদ্রাসার সুপার মাওলানা ফয়জুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হাসান শামীম, বড়লেখা প্রেসক্লাব সদস্য আজাদ বাহার জামালী সাংবাদিক রেদওয়ান আহমদ সাংবাদিক আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খায়রুল ইসলাম, ছাত্র নেতা শরিফ উদ্দিন, শিক্ষক আশরাফুল রহমান, শিক্ষক আলতাফুর রহমান, ব্যবসায়ী আপ্তাবুর রহমান, সমাজ সেবক রাহেল আহমদ, মোঃ শফিক উদ্দিন, মোহাম্মদ আব্দুল বাছিত প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com