মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স সংগ্রহে এক অনন্য সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালে রেমিট্যান্স ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করে বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের সকল ব্যাংকের মধ্যে ২য় স্থান অর্জন করে, যা সরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রাহক হিসেবে একটি গৌরবময় মাইলফলক। এই ঐতিহাসিক গৌরবময় অর্জন ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে কেক কেটে উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাননীয় সচিব নাজমা মোবারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসী আয় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশ কৃষি ব্যাংক উন্নত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থা অর্জনের মাধ্যমে এই সফলতা লাভ করেছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। রেমিট্যান্স সংগ্রহে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আধুনিক ব্যাংকিং সেবা এবং প্রবাসীদের প্রতি দায়িত্ববোধের ফলেই এই অভূতপূর্ব অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য শাখা ব্যবস্থাপকগণের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি, বিভিন্ন রেমিট্যান্স হাউজের কান্ট্রি প্রতিনিধি ও এমএফআই এর প্রতিনিধি, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সকল মহাব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সিবিএ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com