মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান করতে পারবো: তারেক রহমান

শাহজাহান সাজু:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি তাহলে এই এলাকার যে সমস্যাগুলো আছে, আইনশৃঙ্খলার কথা বলেন, রাস্তা-ঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন-যে সমস্যাগুলো আছে আমরা সকলের মিলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই সমস্যার সমাধান করতে পারবো। মঙ্গলবার রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কড়াইবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের যদি কেউ কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার ও নির্যাতন করে থাকে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছ থেকে কেউ যদি জোর করে কারেন্ট, পানি, গ্যাসের বিল নিয়ে থাকে- সেটা কেউ আর পারবে না। এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় আপনাদের এই এলাকার সন্তানকে সহযোগিতা করতে হবে। আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই এলাকায় সমস্যাগুলো ধীরে ধীরে শেষ করতে পারবো। আবারও আমি আমার এলাকাবাসীর কাছে, আমি আমার মা-বোন ও ভাইদের কাছে-সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, আমি কিন্তু আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান। আপনারা যেমন এই এলাকায় থাকেন, আমিও এই এলাকায় থাকি- এই এলাকার সন্তান। যেহেতু আমি আপনাদেরই সন্তান, আমার কষ্টের কথা, সুবিধা-অসুবিধার কথা আমি আপনাদেরকেই বলবো। আপনারা যেমন আমাকে বলবেন, আমার সুবিধা-অসুবিধার কথা আপনাদের সামনেই আমি তুলে ধরতে চাই।
বিএনপির চেয়ারম্যান বলেন, আপনারা জানেন যে, আমি একটি দলের দায়িত্বে আছি। আগামী দু’দিন পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে। আমি হয়তো সারাক্ষণ এখানে থাকতে পারবো না। স্বাভাবিক দায়িত্বের কারণে আমাকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে, সেজন্য আমি আমার মানুষগুলো কাছে, আমি যে এলাকায় সন্তান, সেই এলাকায় মানুষ ও মা-বোন এবং ভাইসহ সকলের কাছে আমি করজোড়ে বিনীত অনুরোধ করব, আমি যেহেতু আপনাদেরই সন্তান, এই এলাকায় মানুষ আমি-এখানে আজ যারা আসতে পারিনি- আমার হয়ে এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com