মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

রাজশাহীর হয়ে খেলতে ঢাকায় পা রেখেছেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

চলে এসেছেন কেন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে আজ বুধবার সকাল ৯টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি। সবকিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
চলতি বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাবে দলটি। দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটের মুখোমুখি হবে তারা। বাঁচা মরার এই লড়াইয়ের জন্যই নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসনকে উড়িয়ে এনেছে রাজশাহী।
এবারের আসরে টেবিল টপার হয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করে রাজশাহী। ধারাবাহিকভাবে ভালো খেলে আসা দলটি ফাইনালে যাওয়ার প্রথম সুযোগে ব্যর্থ হয়েছে। তবে দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে চায় তারা।
উইলিয়ামসনকে আনার জন্য অবশ্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকায় এতদিন উইলিয়ামসন আসতে পারেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com