মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শাহজাজাল (র.)-এর মাজার জিয়ারত ও সেখানে নামাজ আদায় তারেক রহমানের

এম এ মতিন, সিলেট:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
গতন বুধবার রাত ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নিয়ে মাজার প্রাঙ্গণের মসজিদে এশার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: খবরপত্র।

দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়ি ও পূণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গত বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজার জিয়ারত করে মোনাজাতে অংশ নিয়ে মাজার প্রাঙ্গণের মসজিদে এশার নামাজ আদায় করেন তিনি। এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নামেন।
সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের একটি বাসে করে সরাসরি হযরত শাহজালাল (র.)-এর মাজারে যান তারেক রহমান। মাজার প্রাঙ্গণে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমায়। মাজারের প্রবেশপথে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নিতে তারেক রহমান সিলেট সফরে এসেছেন।
মাজার জিয়ারত শেষে তিনি খাদিমনগরে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেছেন। এরপর দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত তার প্রয়াত শ্বশুর মাহবুব আলী খানের বাড়িতে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর তিনি নগরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করবেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ওই জনসভার মধ্য দিয়েই বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে।
২০০৪ সালের পর এই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর। শুধু তাই নয়, ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বাইরেও এটি তার প্রথম সফর।
ঢাকা-১৭: তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা কার্যক্রম শুরু হয় রাজধানীর পুলিশ প্লাজা থেকে, যেখানে বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচন প্রচারণা কমিটির উপদেষ্টা মো. আবুল কাশেম, আহ্বায়ক ইথুন বাবু, যুগ্ম-আহ্বায়ক রিজিয়া পারভীন। অন্যান্য নেতাকর্মীদের মধ্যে ছিলেন রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ, ড. শাহরিয়া সামাদ, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক, নাজনীন আকবর হক, আতিকা ইসলাম, শারার কাশফি, কাজী সাজেদুর রহমান, আমিরুল ইসলাম জনি, জ্যেষ্ঠ সাংবাদিক মির্জা সমাট রেজা, রোকনুজ্জামান দিপু, বদিউজ্জামান টুটুল, শামীমা আক্তার রুবি, নাহিদ চৌধুরী রানা, জান্নাতুল ফেরদৌস, পরান আহসান, আব্দুর রউফ, মালেক মুন্সী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান, হোসনে আয়ারা মায়া, দিদারুল আলম দিদার, মো. আবুল খায়ের, শরীফুল ইসলাম সুজন, প্রমা আজিজ, ওয়াসিম কবির (গামছা পলাশ), মনোয়ার হোসেন ভুইঁয়া শাওন, মো. দেলোয়ার হোসেন দ্বীপ, আবির খান, হাসানুজ্জামান হাসান এবং মো. ফরিদ।
প্রচারাভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঢাকা-১৭ আসনে জনাব তারেক রহমানের প্রার্থিতা ও দলের প্রতীক ‘ধানের শীষ’ এর প্রচারকে এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
প্রচারাভিযান চলাকালীন সমর্থকদের মধ্যে উল্লাস ও উৎসাহ দৃশ্যমান ছিল। নেতাকর্মীরা সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা করেন এবং ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান।
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের ভোটের প্রচারণা আজ থেকে শুরু হলেও আগামী দিনে আরও বিস্তৃত রোড শো, সভা এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে প্রচারণা অব্যাহত থাকবে।
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তারা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com