সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

আবারও হিমেল আশরাফের সিনেমায় শাকিব

বিনোদন:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান মানেই আলোচনার ঝড়। তার সিনেমা মানেই বক্স অফিসে তুুলকালাম। অনেকদিন ধরে যখন নিজের ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রি চলছিলো ডিমেতালে তখন তিনি অভিনয় করেন ‘প্রিয়তমা’ নামের সিনেমায়। ২০২৩ সালের সিনেমাটি মুক্তির পর বাংলাদেশ ও বিভিন্ন দেশের বক্স অফিসে তুমুল ব্যবসা করে। এই ছবিটিই এখন পর্যন্ত শাকিবের ক্যারিয়ারে সর্বোচ্চ আয় করা সিনেমা।
ভারতের নায়িকা ইধিকা পালের বিপরীতে সিনেমাটি পরিচালনা করেন হিমেল আশরাফ। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়েই তিনি জায়গা করে নেন সাফল্যের ইতিহাসে।
নতুন খবর হলো, আবারও একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন শাকিব-হিমেল জুটি। নায়ক-পরিচালকের এই যুগলবন্দীর গুঞ্জনে বেশ সরব ঢালিউড। হবে নাকি সেই ‘প্রিয়তমা’র মতো আরও একটা ম্যাজিক? জবাব তো মিলবে গুঞ্জন সত্যি হলে।
এই গুঞ্জনের সূত্রপাত ‘সুড়ঙ্গ’ ও ‘তা-ব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলের হাত ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের একটি অংশের ধারণা, জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এই প্রযোজক। সেটিই পরিচালনা করবেন হিমেল আশরাফ।
এ আলোচনাও হচ্ছে যে ‘তা-ব’ সিনেমার সিক্যুয়েলটি রায়হান রাফীর পরিবর্তে হিমেল আশরাফকে দিয়ে নির্মাণ করাবেন প্রযোজক শাকিল। ‘তা-ব ২’ নামেই ছবিটি মুক্তি পাবে শাকিব খানের সঙ্গে দেশ-বিদেশের একঝাঁক তারকা নিয়ে।
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ছবিটি ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
বিশ্বস্ত সূত্রের ইঙ্গিত অনুযায়ী, পরিকল্পনাধীন এই সিনেমাটি আগামী বছরে যেকোনো বড় উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হতে পারে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com