সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

ক্ষমা চাইলেন কানিয়ে

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আমেরিকান র‍্যাপার ও রেকর্ড প্রযোজক ইয়ি। এই গায়ক আগে ক্যানি ওয়েস্ট নামেই পরিচিত ছিলেন। সোমবার (২৬ জানুয়ারি) ওয়াল স্ট্রিট জার্নালে পূর্ণ পৃষ্ঠার একটি বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে তিনি তার ইহুদি বিরোধী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তার এই বিষয়টি বছরের পর বছর ধরে সমালোচনার মুখে পড়েছে।
বিজ্ঞাপনে তিনি লিখেছেন, ‘আমি বাস্তবতার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছি।’
তিনি তার আচরণকে অচিহ্নিত মস্তিষ্কের আঘাত এবং চিকিৎসা না করা বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে যুক্ত করেছেন।
তিনি আরও লিখেছেন, ‘আমি আমার সেই অবস্থায় করা কাজগুলোর জন্য অনুতপ্ত এবং গভীরভাবে লজ্জিত। আমি দায়িত্বশীলতা, চিকিৎসা এবং অর্থবহ পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি আমার করা ভুলকে দাফন করতে পারে না। আমি না নাজি, না ইহুদি বিরোধী। আমি ইহুদি জনগণকে ভালোবাসি।’
ইয়ি অতীতের হিটলারের প্রশংসা করার জন্যও অনুতাপ প্রকাশ করেছেন।
ইহুদি বিরোধীতা পর্যবেক্ষণকারী অ্যান্টি-ডিফেমেশন লীগ (এডিএল) ইয়ির ক্ষমা চাওয়ার মন্তব্যকে ‘বিলম্বিত’ বলে উল্লেখ করেছে। সেইসঙ্গে তার পূর্ববর্তী ইহুদি বিরোধী কর্মকা-ের কথাও স্মরণ করিয়েছে।
এডিএল এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইয়ির ক্ষমাপ্রার্থনা বিলম্বিত বিষয়। এটি তার ইহুদি বিরোধী দীর্ঘ ইতিহাসকে স্বয়ংক্রিয়ভাবে মুছে দেয় না। তার ‘হেইল হিটলার’ গান, শত শত টুইট ও হলোকাস্ট সম্পর্কিত নানা উল্লেখ এবং এর ফলে সৃষ্ট আহত ও বিশ্বাসভঙ্গের অনুভূতি মুছে ফেলা যায় না।’
তারা আরও যোগ করেছেন, ‘সত্যিকারের ক্ষমা হবে ভবিষ্যতে ইহুদি বিরোধী আচরণে লিপ্ত না হওয়া। আমরা তাকে পুনরুদ্ধারের পথে শুভকামনা জানাই।’
ইয়ি তার পরবর্তী অ্যালবাম ‘বুলি’ প্রকাশ করতে যাচ্ছেন আগামী শুক্রবার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com