সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

থাইল্যান্ডকে হারিয়ে পাঁচে পাঁচ বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্সের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে গ্রুপপর্বে টানা চার ম্যাচে জয় পায় টাইগ্রেসরা। সবমিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় নিগার সুলতানার দলের।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৫ রান তুলেছিল বাংলাদেশের মেয়েরা। জবাবে ৮ উইকেটে ১২৬ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।
রান তাড়ায় কখনই জয়ের মতো অবস্থায় ছিল না থাইল্যান্ড। ওপেনার নাথাকান চানতুম ৪১ বলে ৪৬, নানাপাথ ২৯ বলে ২৯ আর অধিনায়ক নারুমেল চাইওয়াই ২৮ বলে খেলেন ৩০ রানের ইনিংস। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। মারুফা আক্তার ২৫ রানে ৩টি, রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট।
এর আগে জোয়াইরিয়া ফেরদৌস এবং সোবহানা মোস্তারির জোড়া ফিফটিতে ৮ উইকেটে ১৬৫ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।
নেপালের মুলাপানিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম বলেই হারায় দিলারা আক্তারের উইকেট। ৯ বলে ১১ করে ফিরে যান আরেক ওপেনার শারমিন আক্তারও।
তবে দ্বিতীয় উইকেটে ১১০ রানের বড় জুটি গড়েন জোয়াইরিয়া আর সোবহানা। দুজনই হাঁকান ফিফটি। জোয়াইরিয়া ৪৫ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৫৬ আর সোবহানা ৪২ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস।
এরপর ২১ রানে ৫টি উইকেট হারায় বাংলাদেশ। নাহলে পুঁজি আরও বড় হতে পারতো। শেষদিকে ৬ বলে ১৫ করেন রিতু মনি।
থাইল্যান্ডের থিপাচা পুটোয়ং নেন তিনটি উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com