সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

মিজানুর রহমান আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (আজ) বিকেল ৫টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সম্প্রতি তিনি ‘এক নজরে কুরআন’ বইটি হাতে পেয়েছেন, যা পড়ার জন্য দীর্ঘদিন ধরেই তার ইচ্ছা ছিল।
স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, আলহামদুলিল্লাহ, তার খুব ইচ্ছে ছিল এক নজরে কুরআন বইটি পড়ার। তিনি মোট তিনটি বই অর্ডার করেছিলেন, যার দুটি তার বোনদের জন্য। বইটি হাতে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, জীবনে তেমন কিছু জানা না থাকলেও এই বই পড়ে অনেক কিছু জানতে পারবেন বলে তার বিশ্বাস।
এ প্রসঙ্গে ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা লেখেন, এইবইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। একই সঙ্গে তিনি তার মঙ্গল কামনা করে দোয়া করেন।
ধর্মীয় জ্ঞান সহজভাবে তুলে ধরার জন্য ড. মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বই ও বক্তব্য এরই মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ‘এক নজরে কুরআন’ বইটিও পাঠকদের কাছে কুরআনের সারবস্তু সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রচিত।
বর্ষার এই স্ট্যাটাসে ভক্তরাও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার এই আগ্রহকে প্রশংসা করে মন্তব্য করেছেন।
এস এম শিহাদ আলম মন্তব্য করে লিখেছেন, ‘ম্যাডাম বইটি পড়লে আপনি অনেক কিছুই জানতে পারবেন, আমি নিজে বইটি পরেছি।’ মো. শহিদুল ইসলাম লিখেছেন, ‘শ্রেষ্ঠ পোস্ট করেছেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com