সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান জয়পুরহাটের পাঁচবিবিতে সৌর বিদ্যুতে আলু ও মাছ চাষ বালিয়াকান্দিতে কুল চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখলেন কৃষক জাকির হোসেন

বড়লেখায় নারী ভোটারদের নিয়ে নাসির উদ্দিন মিঠুর পরিবারের নির্বাচনী জনসভা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৬নং ওয়ার্ডের নারী ভোটারের অংশগ্রহণে মৌলভীবাজার-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাসির উদ্দিন মিঠুর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নারী ভোটারদের সরব উপস্থিতিতে বৈঠকটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। সোমবার বিকেলে পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিমের বাড়িতে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনার সভাপতিত্বে ও শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন মিঠুর সহধর্মিণী ফৌজিয়া আহমদ।প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন তার কন্যা সানজিদা আহমদ ফাতেমা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর (৪/৫/৬ নং ওয়ার্ড) ও প্যানেল মেয়র আসমা বেগম, ১/২/৩ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক মহিলা কাউন্সিলর রুকাইয়া আক্তার রিয়া প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদেশকে নিয়ে এদেশের মানুষকে নিয়ে অনেক প্লান করে রেখেছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে প্রতিটি পরিবারের হাতে হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবে। আমরা নির্বাচিত হলে দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করে যাব। জনগণের ন্যায্য অধিকার ও আপনাদের সকল চাওয়া-পাওয়া বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। নারী ভোটারদের ঐক্যবদ্ধ অংশগ্রহণই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উঠান বৈঠকের মাধ্যমে নারীদের সাথে সরাসরি মতবিনিময় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com